ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ২৪ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে রুপালী ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৪ টাকা ৬০ পয়সা। এদিকে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর ৪ টাকা ৬০ পয়সা বা ৯.৮১ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ৩ টাকা ৭০ পয়সা বা ৯.২৩ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- ইউনাইটেড ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক, গ্লোবাল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments