ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ০৬ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৩.৭০ টাকা বা ২ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ১৮১.৫০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮৬ বারে ৮ হাজার ৮৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা। ব্র্যাক ব্যাংক লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৮০ পয়সা বা ২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিকে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্রাউন সিমেন্ট। আজ কোম্পানিটির দর ১ টাকা ৫০ পয়সা বা ১.৯৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৪ টাকা লেনদেন হয়
লুজার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, সাভার রিফ্র্যাকটরিজ, আমান কটন ফাইবার্স, শ্যামপুর সুগার, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস, লাফার্জহোলসিম বাংলাদেশ এবং লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.





























Recent Comments