রবিবার, ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
spot_img
spot_img

আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আজ থেকে প্রস্তুতিমূলক ম্যাচ শুরু করছে অংশগ্রহণকারী দলগুলো। প্রস্তুতি ম্যাচের প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ। প্রথম প্রস্তুতি ম্যাচে বাঘিনীদের প্রতিপক্ষ পাকিস্তান।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কেপ টাউনে কেপ টাউনে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ছাড়াও এদিন আরও চারটি প্রস্তুতিমূলক ম্যাচ রয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।

এবারের আসরে এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচগুলো যথাক্রমে- ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আকতার, দিলারা আকতার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আকতার, নাহিদা আকতার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস ও সোবহানা মোস্তারি।
স্ট্যান্ড বাই : রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক পিংকি, শারমীন আক্তার সুপ্তা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments