মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়আজ প্রধানমন্ত্রীকে নিয়ে মেট্রোরেল চালাবেন মরিয়ম আফিজা
spot_img
spot_img

আজ প্রধানমন্ত্রীকে নিয়ে মেট্রোরেল চালাবেন মরিয়ম আফিজা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ বাংলাদেশে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর প্রথম অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেল চালাবেন নারী চালক মরিয়ম আফিজা। বুধবার, ২৮ ডিসেম্বর সকাল ১১টায় উত্তরা থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত দীর্ঘ-প্রতিক্ষীত মেট্রোরেলের উদ্বোধন করবেন তিনি।

মেট্রোরেলের চালক হিসাবে নিয়োগ পাওয়া মরিয়ম আফিজা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।মরিয়ম আফিজা ছাড়াও এমআরটি লাইন-৬ এর এ যাত্রায় আরও ৫ জন নারী চালক সংযুক্ত আছেন। ডিএমটিসিএল সত্রে জানা যায়।

জানা যায়, ২০২১ সালের ২ নভেম্বর ডিএমটিসিএল এ নিয়োগ পাওয়া এই নারী চালক দক্ষ চালক হিসাবে নিজেকে তৈরি করার জন্য প্রশিক্ষণ নিয়েছেন টানা এক বছর। এছাড়া চট্টগ্রামের হালিশহরে অবস্থিত রেলওয়ে ট্রেনিং অ্যাকাডেমি থেকে দুই মাস প্রশিক্ষণ নিয়েছেন। পরে ঢাকায় ফিরে আরও চার মাস প্রশিক্ষণ নেন।

এর আগে মঙ্গলবারম, ২৭ ডিসেম্বর সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এসে মেট্রোরেলের প্রথম অংশ উদ্বোধন করবেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলবে এবং ২০২৫ সালে কমলাপুর পর্যন্ত চালু হবে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments