ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি প্রাইম ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা (বোর্ড সভা) অনুষ্ঠিত হবে আজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, প্রাইম ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভা আজ ২৮ সেপ্টেম্বর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। একই সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম এবং ৩০ জুন, ২০২০ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments