
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস ২৭ জুন, ২০২৪ তারিখ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া ৭৩ টি কোম্পানির মোট ২ কোটি ৪৫ লাখ ৯২ হাজার ২৪৭টি টাকার শেয়ার ১০৭ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকায় লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স। কোম্পানিটির আজ ৩১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্লক মার্কেটে।
এছাড়া ইসলামী ব্যাংকের ১১ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়ে দ্বিতীয় এবং সানলাইফ ইন্স্যুরেন্স ৮ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকার ইউনিট ব্লকে লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments