ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের শের্ষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৪ কোটি ৫৫ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল-হাজ্ব টেক্সটাইল মিলস্ লিমিটেড। এদিন কোম্পানিটির ৪ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল টিউবস ১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে বীকন ফার্মাসিউটিক্যালস।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এশিয়াটিক ল্যাবরেটরির ১ কোটি ১৬ লাখ ৪০ হাজার এবং ফাইন ফুডস ১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
































Recent Comments