ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ১২ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৭টি কোম্পানির মোট ৪২ লাখ ২ হাজার ৪৪১টি শেয়ার ১৪ কোটি ৫২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি ২ কোটি ৯৪ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেড ৯৭ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৯৭ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- আইএফআইসি ব্যাংক, দেশবন্ধু পলিমার, এ্যাপেক্স ফুটওয়্যার, এসিআই ফর্মুলেশন, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ড্রাগণ সুয়েটার এবং এইচআর টেক্সটাইল মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments