ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস মঙ্গলবার, ৯ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৬টি কোম্পানির মোট ২ কোটি ১৯ লাখ ১০ হাজার ৭৮৫টি শেয়ার ২৫ কোটি ৪৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১৩ কোটি ০৩ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং ই-জেনারেশন লিমিটেডের ১ কোটি ৯০ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরও লেনদেন করেছে- বেস্ট হোল্ডিংসের ৮৯ লাখ ৮১ হাজার, বিকন ফার্মার ৭৫ লাখ ৬৯ হাজার, ফাইন ফুডসের ৬৯ লাখ ৮৩ হাজার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬৫ লাখ ৪৯ হাজার, ন্যাশনাল পলিমারের ৪৬ লাখ ৫০ হাজার, ন্যাশনাল হাউজিংয়ের ৪৪ লাখ ৬৪ হাজার এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments