ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় র্কার্যদিবস সোমবার, ২৪ জুলাই, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৮টি কোম্পানির মোট ৪৭ লাখ ৮৯ হাজার ৬৩৪টি শেয়ার ২৫ কোটি ৮২ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে রূপালী লাইফ ইন্সুরেন্স লিমিটেড। কোম্পানিটি ৪ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় সোনালী পেপার ২ কোটি ৬০ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং বেক্সিমকো ২ কোটি ১২ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, আরডি ফুড, সালভো কেমিক্যাল, এডিএন টেলিকম, গ্রামীণফোন এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments