ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ২০ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫১টি কোম্পানির মোট ৫৯ লাখ ৫০ হাজার ৬৯৪টি শেয়ার ২৮ কোটি ৭২ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটি ১১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড ৪ কোটি ১৪ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড ২ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- এমারেল্ড অয়েল, মার্কেন্টাইল ব্যাংক, সোনালী পেপার, এডিএন টেলিকম, একমি পেস্টিসাইড, ইনডেক্স আগ্রো এবং বেক্সিমকো ফার্মা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments