ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ র্কার্যদিবস বৃহস্পতিবার, ২৭ জুলাই, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৫টি কোম্পানির মোট ৩৭ লাখ ৪৭ হাজার ৫৯২টি শেয়ার ৩০ কোটি ৫৬ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি ৭ কোটি ৮০ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় আল-হাজ টেক্সটাইলস ৬ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং সোনালী পেপার ৪ কোটি ৪৩ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, সালভো কেমিক্যাল, নাভানা ফার্ম, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, উত্তরা ব্যাংক এবং বীচ হ্যাচারি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments