ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ র্কার্যদিবস বৃহস্পতিবার, ২০ জুলাই, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭৮টি কোম্পানির মোট ৬৭ লাখ ৩৬ হাজার ৯০৩টি শেয়ার ৩৯ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটি ৩ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় রেনেটা লিমিটেড ৩ কোটি ৭৮ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং রুপালি লাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৯২ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- গ্রামীনফোন, কেডিএস এক্সেসরিস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, আলহাজ টেক্সটাইল, এডিএন টেলিকম, সি পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড এবং ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments