
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ১৪ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৬ টি কোম্পানির মোট ৫৪ লাখ ৯৭ হাজার ৮৯টি শেয়ার ৪১ কোটি ১২ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে এডিএন টেলিকম লিমিটেড। কোম্পানিটির ১৬ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ফরচুন সুজের ৫ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং বিকন ফার্মার ৩ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- গ্রামীণফোনের ২ কোটি ২৮ লাখ ১ হাজার, আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৯ লাখ ১৫ হাজার, ইউনিয়ন ক্যাপিটালের ১ কোটি ৫৯ লাখ ১২ হাজার, ম্যারিকোর ১ কোটি ৫৩ লাখ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ১ কোটি ১৫ লাখ ৬৩ হাজার, ওরিয়ন ফার্মার ১ কোটি ৮ লাখ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫০ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments