ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ২৬ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৭টি কোম্পানির মোট ১ কোটি ০৬ লাখ ২৮ হাজার ৩৬৮টি শেয়ার ৪৮ কোটি ১৪ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে শাইন পুকুর সিরামিক্স লিমিটেড। যার পরিমান ৭ কোটি ৮ লাখ ৫৪ হাজার টাকা। এদিন সি পার্ল বিচ রিসোর্ট ৬ কোটি ৬৩ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় এবং মোজাফফর হোসেন স্পিনিং ৩ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- ওরিয়ন ফার্মা, বিডি ফাইন্যান্স, সাউথইস্ট ব্যাংক, মেট্রো স্পিনিং, সিটি জেনারেল ইন্সুরেন্স, এ্যাসোসিয়েটেড অক্সিজেন এবং ম্যারিকো বাংলাদেশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments