ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ৮ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯টি কোম্পানির মোট ২ কোটি ৫৬ লাথ ২৭ হাজার ১৭০টি শেয়ার ৫১ কোটি ২৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। কোম্পানিটি ১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড ১১ কোটি ১১ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৭ কোটি ৬১ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- এবি ব্যাংক, ফাইন ফুডস, বিএসআরএম স্টিল, সোনালী পেপার, আলহাজ টেক্সটাইল এবং বিবিএস ক্যাবলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments