
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬২টি কোম্পানির মোট ৮৯ লাখ ৮০ হাজার ২৬৯টি শেয়ার ৬৩ কোটি ২৫ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সি পার্ল বিচ রিসোর্ট। কোম্পানিটি ২২ কোটি ৬১ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় বিডি ফাইন্যান্স ৯ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং স্কয়ার ফার্মা ৫ কোটি ৬৮ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- গ্রামীনফোন, সোনালী পেপার, বেক্সিমকো ফার্মা, বারাকা পাওয়ার, ব্যাংক এশিয়া, রিলায়্যান্স ইন্সুরেন্স, এবং এডিএন টেলিকম লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

































Recent Comments