ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ র্কার্যদিবস বুধবার, ০২ আগস্ট, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৮টি কোম্পানির মোট ৭৩ লাখ ৬৩ হাজার ৯৮৪টি শেয়ার ৬৮ কোটি ২৬ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটি ২১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় রূপালী লাইফ ইন্স্যুরেন্স ১৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস ৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- এমারেল্ড অয়েল, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং, প্রগতি লাইফ, বেক্সিমকো এবং কেডিএস অ্যাক্সেসরিজ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments