ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস ২৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া ২৭ টি কোম্পানির মোট ২৫ লাখ ৫৫ হাজার ২২৩টি টাকার শেয়ার ৮ কোটি ৭২ লাখ ৪৭ হাজার টাকায় লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে এডিএন টেলিকম। কোম্পানিটির আজ ২ কোটি ৮ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্লক মার্কেটে।
এছাড়া আলহাজ্ব টেক্সটাইলের ৯৩ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়ে দ্বিতীয় এবং ন্যাশনাল ব্যাংকের ৮৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ব্লকে লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments