ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ২৩ জানুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ১১ পয়সা বা ৯.৪৮ শতাংশ। এদিকে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের তুলনায় ৫.৬৬ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ডেল্টা স্পিনিংয়ের শেয়ার দর ৬.২৬ শতাংশ কমে লুজার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লুজার তালিকায় রয়েছে- রেনউইক যজ্ঞেশ্বর, সেন্ট্রাল ফার্মা, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, হাক্কানী পাল্প, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, জাহিন স্পিনিং এবং পেনিনসুলা চিটাগং পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments