ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সাপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ২৩ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৫ টাকা ৬০ পয়সা বা ৯.৯৯ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৪০ টাকা ৬০ পয়সা। এদিকে খান ব্রাদার্সের ৯.৯৭ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৯.৬৬ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- মিডল্যান্ড ব্যাংক, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ফু-ওয়াং ফুড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, অলিম্পিক এক্সেসরিজ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এবং ইয়াকিন পলিমার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


























Recent Comments