ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমাবার ৩০ জুন, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস পিএলসি ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ২২ কোটি ৭৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে তৌফিকা ফুডস এন্ড লাভেলো আইস-ক্রিমের ১৯ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং মিডল্যান্ড ব্যাংকের ১৭ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, সি পার্ল বিচ রিসোর্ট, বীচ হ্যাচারি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সেন্টাল ইন্সুরেন্স এবং এইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


































Recent Comments