ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৬৫ কোটি ৫০ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড । কোম্পানিটির ২৭ কোটি ৫৮ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
২৪ কোটি ৩৩ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড , রবি আজিয়াটা পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, এনসিসি ব্যাংক পিএলসি এবং অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম




























Recent Comments