ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার, ১৪ সেপ্টেম্বর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ১ কোটি ৬ লাখ ৭ হাজার ১৩৮ টি শেয়ার ১১ হাজার ৬৫৭ বারে লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৫ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ১১৫ টাকা ২০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো। এদিন কোম্পানিটির ৮৬ লাখ ৩৪ হাজার ৭৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৮ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৩৪.৯০ টাকায়।
এদিকে জে এম আই হসপিটালের সর্বশেষ লেনদেন হয়েছে ১০৫ টাকা ৬০ পয়সায়। এদিন কোম্পানিটি ৮ হাজার ১২২ বারে ৫২ লাখ ১০ হাজার ৪১৭টি শেয়ার ৫৫ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকায় লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ ১০ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জহোলসিম, মালেক স্পিনিং, শাইন পুকুর সিরামিক্স, বিএসসিসিএল, ওরিয়ন ইনফিউশন, বিএসসি এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments