ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার, ১১ সেপ্টেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ২৫১ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১৬ হাজার ৯৭৬ বারে ১ কোটি ৮১ লাখ ৫৪ হাজার ৫৪৭টি শেয়ার লেনদেন করেছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৩৯ টাকা ৪০ পয়সায়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। এদিন কোম্পানিটির ১ কোটি ৫৯ লাখ ৫৯ হাজার ৩৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০১ কোটি ২৫ লাখ ৮০ হাজার টাকা। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১২৩.৩০ টাকায়।
এদিকে শাইন পুকুর সিরামিক্সের সর্বশেষ লেনদেন হয়েছে ৫০ টাকা ৩০ পয়সায়। এদিন কোম্পানিটি ৭ হাজার ২৬৫ বারে ১ কোটি ৩৫ লাখ ৩০ হাজার ৩৬২টি শেয়ার ৬৬ কোটি ৭২ লাখ টাকায় লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ ১০ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জহোলসিম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশন, নাহি অ্যালুমিনিয়াম, এসিআই ফর্মুলেশনস, বিএসসি এবং জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments