ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৫০ কোটি ৩১ লাখ ০২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রুপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২৫ কোটি ৮৯ লাখ ০১ হাজার টাকার। এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড ২৩ কোটি ৬৫ লাখ ০৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্ট্রাকো রিফুয়েলিং, ইস্টার্ন হাউজিং, জেমিনি সী ফুড, সী পার্ল বিচ রিসোর্ট, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments