ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতি বার, ১১ আগস্ট সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ কোম্পানিটির ৮৩ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ৭১ লাখ ৩৪ হাজার ২২২টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। কোম্পানিটির ৫৬ লাখ ৭৭ হাজার ৫০৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১ কোটি ৫১ লাখ টাকা।
ওরিয়ন ইনফিউশন লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১২ লাখ ৫৩ হাজার ৩২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৩৩ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মালেক স্পিনিং,সী পার্ল বীচ, সোনালী পেপার, গ্রামীণফোন, কপারটেক ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও একমি পেস্টিসাইডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments