ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের দ্বিথীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেমিনী সি ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ২৮ কোটি ৩১ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২৬ কোটি ৩০ লাখ টাকার। এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড ২৫ কোটি ১১ লাখ ৩ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সি পার্ল বিচ রিসোর্ট, ফু-ওয়াং ফুডস, কোহিনূর ক্যামিকেলস, খান ব্রাদাস, দেশবন্ধু পলিমার, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ এবং ওরিয়ন ইনফিউশন লিমটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments