ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার, ২৯ আগস্ট সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ৮৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৭০ লাখ ১৯ হাজার ৭৮৯টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিএসসি। কোম্পানিটির ৫০ লাখ ২১ হাজার ২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৭ কোটি ২৯ লাখ টাকা।
ফরচুন সুজ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৭৯ লাখ ৭১ হাজার ৯৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৩ কোটি ৯৮ লাখ টাকা।
লেনদেনের শীর্ষ ১০ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-
ওরিয়ন ফার্মা, আইপিডিসি, সোনালী পেপার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments