ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ২৮ কোটি ১৮ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইয়াকিন পলিমার লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২২ কোটি ২৫ লাখ ৮ হাজার টাকার। এবং ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২১ কোটি ৫০ লাখ ১ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- প্যাসিফিক ডেনিমস, খুলনা প্রিন্টিং, এমারেল্ড অয়েল, ডমিনেজ স্টিল, ফু-ওয়াং ফুডস, অলিম্পিক এক্সেসরিস এবং সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments