
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ১৮ কোটি ২০ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার লেনদেন করেছে ১৬ কোটি ২৮ লাখ ৫ হাজার টাকার। এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ১৫ কোটি ৪১ লাখ ৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইয়াকিন পলিমার, ফু-ওয়াং ফুডস, মুন্নু সিরামিক, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, আফতাব অটোমোবাইলস, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments