
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৩৩ কোটি ৪১ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২৬ কোটি ৮৫ লাখ টাকার। এবং অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড ২২ কোটি ১ লাখ ৭ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই, ইয়াকিন পলিমার, খুলনা প্রিন্টিং, মুন্নু সিরামিক, ফু-ওয়াং ফুডস, এসকে ট্রিমস এবং সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments