ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্যালভো কেমিক্যাল লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৬৬ লাখ ৬৭ হাজার ২৯২ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫৪ লাখ ৮০ হাজার ৮৩১ টাকার। এবং জেনেক্স ইনফোসিস ২৫ লাখ ১৪ হাজার ২৭৯ টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিকস, বসুন্ধরা পেপার মিলস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওরিয়ন ফার্মা,আমর নেটওয়ার্কস, অ্যাডভেন্ট টেলিকম ও আইটিসি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments