
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৭৭ কোটি ৩৭ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ থাই এ্যালুমিনিয়াম লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৫৬ কোটি ৭১ লাখ ৬ হাজার টাকার। এবং ফু-ওয়াং ফুডস লিমিটেডের ৪৮ কোটি ৯৫ লাখ ৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- খুলনা প্রিন্টিং, কর্নফুলি ইন্স্যুরেন্স, আইটিসি, আইএফআইসি ব্যাংক, ইভেন্স টেক্সটাইল, ফরচুন সুজ এবং অলিম্পিক এক্সেসরিস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments