
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৮৩ কোটি ৬৭ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেস্ট হোল্ডিংস লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৭৩ কোটি ১২ লাখ ৭ হাজার টাকার। এবং আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৩১ কোটি ৮৬ লাখ ৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ফু-ওয়াং সিরামিক, খুলনা প্রিন্টিং, সিকদার ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, আইটিসি এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments