
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৫৫ কোটি ৯১ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেস্ট হোল্ডিংস লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৩২ কোটি ২০ লাখ ৫ হাজার টাকার। এবং আফতাব অটোমোবাইলস লিমিটেডের ২৫ কোটি ৫৮ লাখ ২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিএসসি, ফু-ওয়াং সিরামিক, ফরচুন সুজ, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো, মুন্নু ফেব্রিক্স, এবি ব্যাংক এবং একমি পেস্টিসাইড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments