ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোবাবার ২১ এপ্রিল, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ২৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গোল্ডেন সন লিমিটেডের শেয়ার লেনদেন করেছে ২৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকার। এবং স্যালভো ক্যামিকেলের ১৮ কোটি ৯০ লাখ ২০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিস, লাভেলো আইসক্রিম, রবি আজিয়াটা, ফু-ওয়াং সিরামিক, বেস্ট হোল্ডিংস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments