
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৯ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ শেয়ার লেনদেন হয়েছে ৮ কোট ৩৯ লাখ ০৫ হাজার টাকার। এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ৭ কোটি ৯৭ লাখ ০৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ইনফিউসন, সি-পার্ল, বসুন্ধরা পেপারের, চার্টার্ড লাইফ, জেনেক্স ইনফোসিস এবং মোনোস্পুল।
ডেইরি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments