
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৩০ মে, ২০২৪ তারিখ ঢকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ১২ কোটি ৫৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন করেছে ১০ কোটি ৪৪ লাখ ৩০ হাজার টাকার। এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড ৯ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, আলিফ ইন্ডাস্ট্রিস, বিচ হ্যাচারি, রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, ই-জেনারেশন, সোনালী পেপার এবং গোল্ডেন সন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments