
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ৪ জুন, ২০২৪ তারিখ ঢকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ২৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্টান্ডার্ড ব্যাংক পিএলসি শেয়ার লেনদেন করেছে ২৩ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকার। এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড ১৮ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজ্যুমার, ফরচুন সুজ, ই-জেনারেশন, ফারইস্ট নিটিং, এশিয়াটিক ল্যাবরেটিরজ এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments