
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৬ জুন, ২০২৪ তারিখ ঢকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ৫৬ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৪০ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকার। এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড ২০ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- লাভেলো আইসক্রিম, ফরচুন সুজ, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, সী পার্ল , রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments