ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ১৭ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় প্রগতি লাইফ ইন্সুরেন্সে শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোট ০৬ লাখ ০৯ হাজার টাকার। এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ১৪ কোটি ৮১ লাখ ০৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার মিলস, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, জেনেক্স ইনফোসিস, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, আমরা নেটওয়ার্ক লিমিটেড এবং এডিএন টেলিকম।
ডেইরি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments