ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৫ কোটি ২৬ লাখ ৫৪ হাজার টাকার। এদিকে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৫৪ কোটি ৮৭ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫০ কোটি ৩০ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থান রয়েছে।
এছাড়া, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এমজেএল বাংলাদেশ পিএলসি, রেনাটা পিএলসি, গ্রামীণফোন, ইউনিলিভার, সি পার্ল বিচ রিসোর্ট, প্রাইম ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments