ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ১১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ১৫ হাজার টাকার। এদিকে লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ২২ কোটি ৫৩ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং বাংলাদেশে সাবমেরিন ক্যাবলস পিএলসির ২০ কোটি ২৪ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থান রয়েছে।
এছাড়া, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী আঁশ, এনআরবি ব্যাংক, গ্রামীণফোন, ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক, দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যাল এবং দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.



























Recent Comments