ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ৭ অক্টোবর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকার। এদিকে অগ্নি সিস্টেমস লিমিটেডের ২৩ কোটি ৫৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ১৫ কোটি ৪৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থান রয়েছে।
এছাড়া, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ব্র্যাক ব্যাংক, লাভেলো আইসক্রিম, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments