ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ২১ কোটি ৩৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এদিকে অগ্নি সিস্টেমসের ২১ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং শাইনপুকুর সিরামিকসের ১৪ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক, বেস্ট হোর্ল্ডিস, ওরিয়ন ইনফিউশন, সি পার্ল বিচ, এনআরবি ব্যাংক, রংপুর ডেইরি এবং ইলসামী ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments