ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ২৯ জুন ২০২৫ সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৩৬ টাকা ৯ বা ৯.৮২ শতাংশ বেড়েছে। এদিকে এইচ.আর. টেক্সটাইলের শেয়ার দর ৯.৭৫ শতাংশ বেড়ে এ তালিকার দ্বিতীয় স্থানে এবং দেশবন্ধু পলিমারের শেয়ারের দর ৯.৬৯ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক, ফিনিক্স ইন্স্যুরেন্স, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, ইসলামী ইন্স্যুরেন্স এবং এনআরবি ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ.
































Recent Comments