ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহ্সপতিবার ৩১ জুলাই, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৫১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে ব্র্যাক ব্যাংক পিএলসির ৪০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির ৩৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি , স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, উত্তরা ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং পূবালী ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


























Recent Comments