ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (০৩ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মীর আক্তার হোসেন লিমিটেড। কোম্পানিটির ৩০ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল একমি পেস্টিসাইড লিমিটেড। কোম্পানিটির ২৮ কোটি ৭০ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
২৩ কোটি ২৪ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, এনসিসি ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, টেকনো ড্রাগস লিমিটেড, জেনেক্স ইনফোসিস পিএলসি, গোল্ডেন সন লিমিটেড এবং রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লি: ।
ডেইলি শেয়ারবাজার ডটকম



























Recent Comments