ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৯ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৪৯ কোটি ৫২ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২৯ কোটি ২৪ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
২৭ কোটি ২১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং রানার অটোমোবাইলস পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম



























Recent Comments